খামেনির জানাজায় যোগ দিতে ইরানে পৌঁছলেন ভারতীয় প্রতিনিধিরাও


আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে ৪ জুলাই থেকে। ৯ জুলাই পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই কর্মসূচি। দীর্ঘ সংঘাতের চার মাস পর ইরান সরকার তাদের সুপ্রিম লিডারের শেষকৃত্য ঘিরে বড় আয়োজন করছে। এরই মধ্যে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দেশটিতে পৌঁছেছেন ভারত থেকে যাওয়া কয়েকজন ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ। জানা গিয়েছে, শুক্রবার খামেনির দেহ তাঁর পরিবারের কয়েকজন মৃত সদস্যের দেহের সঙ্গে ইরানের পবিত্র শহর মাশহাদে নিয়ে যাওয়া হয়। সেখানে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তাঁকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় মানুষজন ও দূরদূরান্ত থেকে আসা বহু শোকাহত মানুষ। ইরান সরকারের আশা, ৪ জুলাই থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম হবে। ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, ভারত থেকেও কয়েকজন প্রতিনিধি ইরানে পৌঁছেছেন। সেই ছবিতে গেরুয়া পোশাক পরিহিত হিন্দু পুরোহিত, শিখ ধর্মগুরু এবং ভারতের একাধিক রাজনীতিবিদকে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mehbooba Mufti এবং কংগ্রেস নেতা Salman Khurshid-কেও খামেনিকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ এয়ার স্ট্রাইকে তাঁর মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। এরপরই পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেই আবহেই এবার ৪ জুলাই থেকে শুরু হচ্ছে খামেনির জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক পর্ব।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال